আপনার বাচ্চার ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে ? কি করবেন ভেবে
পাচ্ছেন না ? তাহলে নিশ্চিন্তে কলা খাওয়ান। কেননা এই কলাই তার ওজন কমাতে সাহায্য
করবে। কলা নিয়মিত খেলে তার থেকে একটা মানুষের শরীর ১২ শতাংশ অবধি ফাইবার পায়। কলায়
ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যানেশিয়াম পর্যাপ্ত থাকার কারণে তা মস্তিষ্কের জন্য
উপকারী। কলার উপকারের কথা বলে শেষ করা যাবে না। বয়স যাই হোক, একটা করে কলা
খাওয়ানোতে কোনো বাঁধা নাই। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে কলা অব্যর্থ। শরীর গঠন হচ্ছে
যখন, তখন কলার কোনো বিকল্প হতে পারে না। কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা
শুধু স্বাস্থ্য ভালো রাখতেই জরুরী নয় এটি শরীরের জন্য গঠনমূলক ভূমিকা পালন করে। মানসিক
স্বাস্থ্য ঠিক রাখতে কলা দারুন দরকারি। এটি সাধারণত মস্তিস্কে সেরোটোনিনের ঘাটতি
পূরণ করে। আসলে এই উপাদানটির বিষণ্ণতা, উদ্বেগ সহ বিভিন্ন ধরণের মানসিক রোগ দেখা
দিতে থাকে। একমাত্র কলাই পারে এই অভাব পূরণ করে দিতে। তাই প্রতিদিন একটি করে কলা
অবশ্যই খান।
